মানিকগঞ্জে যমুনা নদীর পানি আরিচা পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ৪০ সেন্টিমিটার বেড়ে শুক্রবার বেলা ১২টায় বিপদমীমার ৩৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এতে করে মানিকগঞ্জের পাঁচটি উপজেলায় বন্যা দেখা দিয়েছে। প্রবাহের মাত্রাও বাড়ছে।
জেলার আভ্যন্তরীণ কালিগঙ্গা, ধলেশ্বরী, ইছামতি নদীতে পানি বিপদসীমার কাছাকাছি রয়েছে। জেলা বন্যা নিয়ন্ত্রণ কক্ষের হিসাব মতে, জেলার দৌলতপুর, শিবালয়, ঘিওর, হরিরামপুর ও সাটুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়নের ৪৩টি গ্রামে ২১ হাজার ৯১৮ পরিবার বন্যায় আক্রাš— হয়েছে। বন্যায় ২০টি শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
আরও পড়ুন: পুলিশের চাপে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে বাধ্য হয়েছে: মিন্নির বাবা
স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বারদের মাধ্যমে একেবারেই অসহায় ও ক্ষতিগ্রস্থ বন্যার্তদের তালিকা করা হচ্ছে। প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী কর্মকর্তারা জানিয়েছেন।
ইত্তেফাক/কেকে