গরুচোর সন্দেহে বিহারে তিন জনকে পিটিয়ে হত্যা

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যার খবর পাওয়া গেছে। শুক্রবার স্থানীয় সময় ভোরের দিকে সরনের বানিয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় তিনজনকে আটক করেছে বলে জানিয়েছে এনডিটিভি।

কয়েক সপ্তাহ ধরে গবাদিপশু চুরির উত্পাতে অতিষ্ঠ গ্রামবাসী ভোর সাড়ে চারটার দিকে একটি গাড়ি ও তিনজন অপরিচিতকে দেখতে পেয়ে চোর সন্দেহে তাদেরকে নির্দয়ভাবে পেটায় বলে পুলিশ ধারণা করছে।

আরো পড়ুন: যুক্তরাষ্ট্রে দাবদাহ, তাপমাত্রা আরো বাড়বে

মারধরের পর গুরুতর আহত তিনজনকে কাছাকাছি ছাপরা এলাকার একটি হাসপাতালে নেওয়া হলেও কর্তব্যরত চিকিত্সক তাদের মৃত ঘোষণা করেন। নিহত তিনজনের বাড়িও কাছাকাছি একটি গ্রামে।

ইত্তেফাক/এসআর