বরিস জনসন প্রধানমন্ত্রী হলে আমি পদত্যাগ করবো: ব্রিটিশ অর্থমন্ত্রী

ব্রিটিশ অর্থমন্ত্রী ফিলিপ হামন্ড রোববার বলেছেন, বরিস জনসন প্রধানমন্ত্রী হওয়ার আগেই তিনি পদত্যাগ করবেন। তিনি বলেন, তার পক্ষে জনসনের বেক্সিট নীতির সঙ্গে একমত হওয়া সম্ভব নয়।

বিবিসি টেলিভিশনকে তিনি আরো বলেন, ‘আমি নিশ্চিত আমি বরখাস্ত হচ্ছি না, তার আগেই আমি পদত্যাগ করবো।’ বুধবার বরিস জনসনকে প্রধানমন্ত্রী ঘোষণা করা হতে পারে এ অনুমান থেকে ফিলিপ একথা বলেন।

তিনি বলেন, বরিস জনসন প্রধানমন্ত্রী হলে তিনি সংসদকে ‘নো-ডিল’ ব্রেক্সিটের জন্য প্ররোচিত করতে পারেন। সেটি সম্ভব হলে এবং পদে আসীন থাকলে আমাকে বিষয়টি মেনে নিতে হবে।

আরও পড়ুনঃ বাংলাদেশের বিরুদ্ধে নালিশের ব্যাখ্যা দিলেন প্রিয়া সাহা

উল্লেখ্য, বরিস জনসন নো-ডিল ব্রেক্সিট বা কোন ধরনের চুক্তি ছাড়াই ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে। আর এই নীতিতে একমত নন ব্রিটিশ অর্থমন্ত্রী ফিলিপ হামন্ড। 

ইত্তেফাক/টিএস