হঠাৎ ওমানে পৌঁছাল ইরানের দুই সরকারি উড়োজাহাজসহ ৩টি বিমান

ইরান সরকারের রেজিস্ট্রেশনযুক্ত দুটি উড়োজাহাজ ওমানের রাজধানী মাসকাটে অবতরণ করেছে। যাচাইকৃত ন্যাভিগেশনাল ডেটার ভিত্তিতে এই খবব জানিয়েছে আল জাজিরা। 

ফ্লাইট ট্র্যাকিং তথ্য আরও দেখায়, ইরানের বেসরকারি মালিকানাধীন মেরাজ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজও মাসকাটে নেমেছে।

তবে ইরান সরকার এখন পর্যন্ত ওমানে কোনো সরকারি সফরের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। উল্লেখ্য, ওমান কিছু দিন আগেও যুক্তরাষ্ট্র-ইরান পরমাণু আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছিল।

এর আগে  এ বিষয়ে  প্রশ্ন করা হলে আল জাজিরার প্রতিনিধিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, ওমানে কোনো আলোচক দলের পাঠানোর তথ্য সঠিক নয়।  

তিনি স্পষ্ট করে বলেন, ইরান মাসকাটে কোনো আলোচক দল পাঠায়নি।

সূত্র: আল জাজিরা