মাদারীপুরে ১২ হাজার ৫শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাদারীপুর-শরীয়তপুর মহসড়কের আচমত আলী খান সেতু সংলগ্ন এলাকা থেকে মঙ্গলবার ১২ হাজার ৫শ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম আইউব আলী হাওলাদার। তার পিতার নাম মৃত কাসের আলী হাওলাদার। সে ঝালকাটির মুরাসাতা গ্রামের বাসিন্দা।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা মাদারীপুর-শরীয়তপুর মহাসড়কের মহিষেরচর এলাকা থেকে একটি মিনি ট্রাক আটক করে। ট্রাকটিতে তল্লাশি চালিয়ে আইউব আলীর নিকট থেকে ১২ হাজার ৫শ পিস ইয়াবা উদ্ধার করে। 

আরও পড়ুন: রামুর পাহাড় থেকে যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার সাইদুল ইসলাম মঙ্গলবার স্থানীয় সাংবাদিকদের কাছে ১২ হাজার ৫শ পিস ইয়াবাসহ আইউব আলীর গ্রেফতারের কথা নিশ্চিত করেছেন। এই ঘটনায় মাদারীপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

ইত্তেফাক/নূহু