টিএসসি কেন্দ্রে প্রবেশে বাধা, ‘শিবির ভোট চোর’ স্লোগান আবিদুলের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে টিএসসি কেন্দ্রে প্রবেশে বাধার কারণে ছাত্রদল সমর্থিত ভিপিপ্রার্থী আবিদুল ইসলাম খান তুমুল বাগ-বিতণ্ডায় জড়ান। এরপর তিনি ‘শিবির ভোট চোর’ স্লোগান দেন।

ছাত্রদল কর্মীরা অভিযোগ করেন, গণনাকেন্দ্রে শিবিরের কর্মীরা অবস্থান করছে, তাই তাদের ও সাংবাদিকদের প্রবেশের সুযোগ থাকা উচিত। তবে প্রশাসন জানিয়েছে, এই সময় কাউকে কেন্দ্রে প্রবেশের অনুমতি নেই। আবিদুল ও তার সমর্থকরা শিক্ষক নাসিম বেগমকে ভোট চুরির ষড়যন্ত্রের সাথে যুক্ত থাকার অভিযোগ করেন।

নির্বাচনে মোট ভোটার ৩৯,৮৭৪ জন এবং ২৮টি পদের জন্য ৪৭১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।