রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় মিললো আমেরিকান অস্ত্র-গুলি

রাজশাহীতে একটি আমেরিকান রিভলবার ও ৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (১৬ মার্চ) দুপুরে র‌্যাব-৫ রাজশাহীর কার্যালয়ে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে রোববার দিবাগত গভীর রাতে নগরীর শাহ মখদুম থানার নওদাপাড়ায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব উদ্ধার করা হয় বলে ভাষ্য র‌্যাবের। 

র‌্যাবের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ নওদাপাড়ায় অভিযান চালিয়ে আমেরিকার তৈরি ১টি রিভলবার ৩ রাউন্ড তাজা গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারে র‌্যাবের তৎপরতা চলমান রয়েছে। এ বিষয়ে শাহ্ মখদুম থানায় মামলা হয়েছে।