গাজা সীমান্তে ইসরাইলি সেনাদের গুলিতে রবিবার এক ফিলিস্তিনী সৈন্য নিহত হয়েছে। নিহত ওই ব্যক্তি প্রথমে সৈন্যদের ওপর গুলি চালান বলে ইসলাইল দাবি করেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে এটা এ ধরনের তৃতীয় ঘটনা।
ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, ওই ফিলিস্তিনী তরুণ সৈন্যদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় সৈন্যদের পাল্টা গুলিতে সে নিহত হয়।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র ধ্বংস হোক স্লোগানে মুখরিত আরাফা ময়দান
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করে জানিয়েছে যে তরুণটির বয়স ২৬ বছর।
ইত্তেফাক/এসআর