সৌদি আরব শনিবার ইয়েমেনের দ্বিতীয় বৃহত্তম নগরী এডেনে লড়াইরত পক্ষগুলোর মধ্যে ‘জরুরি বৈঠকের’ আহ্বান জানিয়েছে। এই নগরীতে ভয়াবহ লড়াই শুরু হওয়ার পর এ আহ্বান জানানো হল। খবর বার্তা সংস্থা এএফপি’র।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী এক টুইট বার্তায় বলেন, ‘ সৌদি আরব গভীর উদ্বেগের সাথে ইয়েমেনের অন্তবর্তীকালীন রাজধানীর সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।’
তিনি বলেন, ‘সৌদি আরব মতপার্থক্য নিয়ে আলোচনার জন্য ইয়েমেন সরকারসহ এডেনে লড়াইরত সকল পক্ষকে জরুরি ভিত্তিতে সৌদি আরবে আলোচনার টেবিলে বসার আমন্ত্রণ জানাচ্ছে।
এর আগে রবিবার ফের ইয়েমেনে হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী। সৌদি জোটের দাবি, ইয়েমেন সরকারের জন্যে ‘সরাসরি হুমকি’ তৈরি করেছে এমন স্থানে হামলা চালিয়েছে তারা। দক্ষিণাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদীরা দ্বিতীয় বৃহত্তম নগরী এডেনের প্রেসিডেন্ট প্রাসাদ দখলের দাবি জানানোর পর এ হামলা চালানো হল।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র ধ্বংস হোক স্লোগানে মুখরিত আরাফা ময়দান
সৌদি জোট বাহিনী এক বিবৃতিতে জানায়, তাদের বাহিনী এমন একটি স্থানে হামলা চালিয়েছে যেটি ইয়েমেনের বৈধ সরকারের জন্য সরাসরি হুমকি হয়ে উঠেছে।
ইত্তেফাক/টিএস