স্বামীর দায়ের করা যৌতুকের মামলায় স্ত্রী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্বামীর দায়ের করা যৌতুক নিরোধ আইনের মামলায় এক গৃহবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৫ জুন) রাতে উপজেলার কদমতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার গৃহবধূর নাম সাজেদা আক্তার (২৬)। তিনি সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী বাজার এলাকার শাহ আলমের মেয়ে এবং শাকিল আলমের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে, সাজেদা আক্তারের বিরুদ্ধে তার স্বামী শাকিল আলম ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনে একটি নালিশি মামলা দায়ের করেন। মামলার শুনানি শেষে গত সোমবার নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (সিদ্ধিরগঞ্জ আমলি আদালত) তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

আদালতের ওই পরোয়ানার ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী বাজারসংলগ্ন নূর মসজিদ লেন এলাকা থেকে সাজেদা আক্তারকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মামলার বিবাদী সাজেদা আক্তারকে গ্রেপ্তার করেছে। তাকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে