পলাশবাড়ীতে নিখোঁজ ভ্যানচালকের লাশ উদ্ধার

পলাশবাড়ীতে আব্দুল জব্বার মিয়া (৫৫) নামে নিখোঁজ এক ব্যাটারিচালিত রিক্সা-ভ্যানচালকের লাশ জমিতে পানি প্রবাহের ড্রেন থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার মহদীপুর ইউনিয়নের ঠুটিয়াপাকুর লিচুবাগানের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। 

তিন কন্যার জনক জব্বার মিয়া মহদীপুর ইউনিয়নের ঝালিঙ্গী গ্রামের নসিব উদ্দিনের ছেলে। নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, জব্বার মিয়া ভাড়ায় রিক্সা-ভ্যান চালাতেন।

আরও পড়ুন : অবসরের সিদ্ধান্তে দুই মাস সময় চান মাশরাফি

ঘটনাস্থলে উপস্থিত পলাশবাড়ী থানার ওসি মাসুদুর রহমান জানান, লাশ উদ্ধার করে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/কেআই