এসএসসি পাসে ২ জেলায় চাকরি দেবে ওয়ালটন

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অফিস সহকারী পদে তিনজন জনবল নিয়োগ দেবে। আগ্রহী নারী-পুরুষ প্রার্থীরা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, অফিস সহকারী পদে আবেদনের জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এসএসসি পাস হতে হবে। এ পদে আবেদনের জন্য কোনো পূর্বঅভিজ্ঞতার প্রয়োজন নেই। প্রার্থীদের সার্ভিস পয়েন্টে পরিচ্ছন্নতা ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা এবং দৈনন্দিন কার্যক্রম পরিচালনায় দক্ষ হতে হবে।

পদটির কর্মস্থল কুমিল্লার মুরাদনগর ও ফেনী। চাকরির ধরন ফুলটাইম এবং কর্মক্ষেত্র অফিসে। প্রার্থীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।

নির্বাচিত প্রার্থীদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি জানিয়েছে, গত ২২ সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
পদ: অফিস সহকারী
পদসংখ্যা: ৩টি
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
বয়স: কমপক্ষে ১৮ বছর
কর্মস্থল: কুমিল্লা (মুরাদনগর), ফেনী
চাকরির ধরন: ফুলটাইম
বেতন: আলোচনা সাপেক্ষে
আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৬
আবেদনের মাধ্যম: অনলাইন
ওয়েবসাইট: https://www.waltonhil.com