ধর্ষণ মামলায় অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভুত ক্রিকেটারের সঙ্গে এসেক্সের চুক্তি বাতিল

বাংলাদেশি বংশোদ্ভুত ক্রিকেটার রবিন দাসকে চুক্তি থেকে অব্যাহতি দিয়েছে এসেক্স। এক নারীকে দুইবার ধর্ষণের অভিযোগে শুক্রবার (৯ অক্টোবর) তিনি আদালতে হাজিরা দেওয়ার পর ক্লাবটি এই সিদ্ধান্ত জানায়।

গত জুলাইয়ে রবিনের বিরুদ্ধে দুটি ধর্ষণের অভিযোগ আনা হয়। মেট্রোপলিটন পুলিশ জানায়, ২০২৪ সালের মার্চ মাসে ব্রিকস্টনে এক নারী ধর্ষণের শিকার হয়েছেন—এমন অভিযোগ পাওয়ার পর ২০২৫ সালের আগস্ট মাসে রবিনকে গ্রেপ্তার করা হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ইনার লন্ডন ক্রাউন কোর্টের কাঠগড়ায় হাজির করা হয় রবিনকে। ২০২৮ সালের জানুয়ারি মাসে পাঁচ দিনব্যাপী বিচারকাজ শুরুর আগে তাকে শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয়েছে।

এ দিকে এসেক্স এক বিবৃতিতে জানিয়েছে, ‘রবিন দাসের আজকে আদালতে হাজিরা দেওয়ার ব্যাপারে অবগত এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব। ক্লাব বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। এই মামলার অবস্থা নিয়ে আর কোনো মন্তব্য করবে না ক্লাব।’

রবিনের সঙ্গে চুক্তি বাতিল নিয়ে এসেক্স জানিয়েছে, ‘২০২৬ মৌসুম শেষ হওয়ার আগেই তার নিষেধাজ্ঞা ও খেলার জন্য দায়বদ্ধতা পরিপূর্ণ করতে না পারার কারণে এসেক্সের সঙ্গে তার চুক্তি ভেঙে দেওয়া হয়েছে। চলমান আইনি প্রক্রিয়া থেকে আলাদা এই সিদ্ধান্ত।’

বাংলাদেশি বংশোদ্ভুত ইংলিশ ক্রিকেটার রবিন দাসের ত্রিক বাড়ি বাংলাদেশের সুনামগঞ্জে। তবে তার জন্ম ও বেড়ে ওঠা ইংল্যান্ডের লেটনস্টোনে। চলতি মৌসুমে এসেক্সের মূল দলে মাত্র একটি ম্যাচ খেলেছেন রবিন। গত ২১ জুলাই মিডলসেক্সের বিপক্ষে মেট্রো ব্যাংক ওয়ানডে কাপ ম্যাচে ২৯ রান করেন। সেক্সের হয়ে মোট ৬০টি ম্যাচ খেলেছেন রবিন।