থাই রানির ছবির জন্য ক্র্যাশ হলো ওয়েবসাইট

থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নের নতুন স্ত্রী সিনিনাতলং ভাজিরাপাকদি দুর্লভ কিছু ছবি অনলাইনে প্রকাশিত হয়েছে। রাজকীয় প্রাসাদ কর্তৃক প্রকাশিত ঐ ছবি দেখতে বিপুল সংখ্যক ভিজিটরের কারণে এরই মধ্যে ঐ ওয়েবসাইট ক্র্যাশ করেছে।

 

 

ছবিতে ৪১ বছর বয়সি ভাজিরাপাকদিকে সামরিক পোশাক পরিহিত অবস্থায় একটি যুদ্ধবিমান চালাতে এবং বন্দুক দিয়ে গুলি ছুড়তে দেখা গেছে। ওয়েবসাইটটিতে ছবির পাশাপাশি রানির জীবনবৃত্তান্তও প্রকাশ করা হয়েছিল। রানি ভাজিরাপাকদি বিমান চালনা, নার্স ও দেহরক্ষী হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত।

আরো পড়ুন : বাহারি নামে কিশোর গ্যাং

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিপুল সংখ্যক ভিজিটরের কারণে যে ওয়েবসাইটে রানির ছবি প্রকাশ করা হয়েছিল, সেটি ক্র্যাশ করেছে। ৬৭ বছরের রাজা ভাজিরালংকর্ন গত মে মাসে প্রাক্তন দেহরক্ষী বাহিনীর উপপ্রধান ভাজিরাপাকদিকে বিয়ে করেন। এর দুই মাস পর রানিকে সিনিনাত উপাধি দেন রাজা। এর মাধ্যমে রাজ পরিবারের গত ১০০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো কাউকে রাজকীয় উপাধি দেওয়া হয়।  বিবিসি ও রয়টার্স  ।

 

ইত্তেফাক