রংপুরে মেডিকেল কলেজের ছাত্রকে শ্বাসরোধে হত্যা

রংপুর মহানগরীর বেসরকারি প্রাইম মেডিক্যাল কলেজের শিক্ষার্থীকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ওই ছাত্রের নাম কোরবান আলী। তিনি নগরীর পীরজাবাদ এলাকায় অবস্থিত বেসরকারি প্রাইম মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলো। পুলিশ জানায়, কোরবানকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর তার লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

শুক্রবার (৩০ আগস্ট) সকালে হাসপাতালের জরুরি বিভাগের সামনে কোরবানের লাশ পাওয়া যায়। এই ঘটনায় কারা জড়িত তা বলতে পারছেন না কেউ। মৃত কোরবান আলীর বাড়ি কুড়িগ্রামে বলে জানা গেছে। তিনি রংপুর শহরে একটি মেসে থাকতেন।

আরও পড়ুন: বকশীগঞ্জে শিক্ষকের ওপর হামলায় মামলা

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার এসআই রফিক জানান, লাশ ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

ইত্তেফাক/নূহু