বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশে বহন করা ১শ’৫৮ কেজি শিং মাছের পোনা জব্দ করেছে বিজিবি। পরে নিলাম ডাকের মাধ্যমে সেগুলি বিক্রি করা হয়। শুক্রবার ভোরে বিরামপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি বিরামপুর বিশেষ ক্যাম্পের হাবিলদার সাদির আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে টহল বিজিবির সদস্যরা শুক্রবার ভোরে বিরামপুর সীমান্ত এলাকার পাটনচড়া রাস্তায় অবস্থান নেয়। এসময় সীমান্তগামী মাছের ড্রামবাহী একটি পিকআপ ভ্যানকে আটক করে। পরে পিকআপটি বিরামপুর বিশেষ ক্যাম্পে এনে ১৫৮ কেজি শিং মাছের পোনা জব্দ করা হয়। পরে প্রকাশ্য নিলাম ডাকের মাধ্যমে প্রতি কেজি ২শ’ টাকা দরে বিক্রি করা হয়েছে।
আরও পড়ুন: বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে অভিজ্ঞ শ্রমিক নিয়োগের দাবিতে বিক্ষোভ
২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শরিফ উল্লাহ আবেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এমআরএম