দিনাজপুরের ফুলবাড়ীর পার্শ্ববর্তী বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটে দক্ষ ও অভিজ্ঞ শ্রমিক নিয়োগসহ আন্দোলনকারিদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শুক্রবার সকালে ফুলবাড়ী পৌর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র আন্দোলন কমিটির ব্যানারে এই বিক্ষোভ মিছিল পৌরশহর প্রদক্ষিণ শেষে স্থানীয় নিমতলা মোড়স্থে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: পাওনা টাকা চাওয়ায় প্রতিপক্ষের ঘুষিতে রাজমিস্ত্রীর মৃত্যু
সমাবেশে বক্তব্য রাখেন দিনাজপুর শাখা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক এসএম নূরুজ্জামান জামান, উপজেলা শাখা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক নূর আলম, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র আন্দোলন কমিটির সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক আবু সাঈদ প্রমুখ।
নেতারা বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটে স্থানীয় দক্ষ ও অভিজ্ঞ ১৫৪ জন শ্রমিক নিয়োগসহ আন্দোলনকারিদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। আগামী ১ অক্টোবরের মধ্যে মামলা প্রত্যাহারসহ শ্রমিকদের নিয়োগ প্রক্রিয়া শুরু না করা হলে আগামীতে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলেও হুমকি দেন।
ইত্তেফাক/এমআরএম

