মেহেরপুরে দুই মাছ চাষীকে গলা কেটে হত্যা

মেহেরপুরে দুই মাছ চাষীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার দরবেশপুর গ্রামের শৈলমারি বিলে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দরবেশপুর গ্রামের উকিলবাড়ী পাড়া এলাকার মৃত ইদ্রিস আলী মাস্টারের ছেলে রোকনুজ্জামান (৩৪) ও আজাদ আলী বিশ্বাসের ছেলে হাসান আলী (৪০)।

আরও পড়ুন: ৯৬ শতাংশ ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে ওই বিল পাহারা দেয় রোকনুজ্জামান ও হাসান। সেখানে তাদের অস্থায়ী ঘরে হামলা চালায় দুর্বৃত্তরা। দুইজনকে হাত-পা বেঁধে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে।তবে কি কারণে তাদের হত্যা করা হয়েছে তা পুলিশ জানাতে পারেননি।

মেহেরপুর পুলিশ সুপার এসএম মুরাদ আলী রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ইত্তেফাক/এমআরএম