গাংনীর সহড়াতলা সীমান্ত থেকে ফেন্সিডিল- গাঁজা উদ্ধার

গাংনীর সহড়াতলা সীমান্ত থেকে ২৮২ বোতল ফেন্সিডিল ও ১ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১০টায় তেঁতুলবাড়িয়া ইউপির সীমান্তবর্তী সহড়াতলা গ্রামের একটি বাঁশ বাগান থেকে ফেন্সিডিল ও গাঁজা গুলো উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন: সক্রিয় মৌসুমি বায়ু, ভারী বৃষ্টির সম্ভাবনা

গাংনী থানার এসআই আব্দুল হান্নান জানান,সহড়াতলা মাদ্রসাপাড়ার সহিরউদ্দীনের বাঁশবাগানে ফেন্সিডিল ও গাঁজা মজুদ করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া বস্তার মধ্যে থেকে ২৮২ বোতল ফেন্সিডিল ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, মাদক কারবারীদের আটকের চেষ্টা চলছে।

ইত্তেফাক/এমআরএম