জয়পুরহাটে অভিযান চালিয়ে এক রাউন্ডগুলি ও আগ্নেয়াস্ত্রসহ শাহ আলম (৫০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় শিবগঞ্জ উপজেলার আলাদীপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে ওই এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে এক সন্তানের জননীর মরদেহ উদ্ধার
জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, শাহ আলম অস্ত্র ব্যবসায়ী চক্রের একজন সক্রিয় সদস্য। জয়পুরহাট র্যাব ক্যাম্পের সদস্যরা বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় শিবগঞ্জ উপজেলার আলাদীপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় শাহ আলমকে একটি শুটারগান, এক রাউন্ড গুলিসহ আটক করা হয়।
তিনি আরও জানান, আটক শাহ আলম র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আগ্নেয়াস্ত্র অবৈধভাবে সংগ্রহ করে দেশের সন্ত্রাসীগোষ্ঠী ও দুস্কৃতকারীদের নিকট বিক্রি করে থাকে বলে স্বীকার করেছে।
ইত্তেফাক/এমআরএম