রাজশাহীর পদ্মায় অজ্ঞাত লাশ

রাজশাহী অঞ্চলের পদ্মা নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। নগরীর আলুপট্টি এলাকায় পদ্মা মন্দিরের সামনে থেকে শুক্রবার দুপুরে মরদেহটি উদ্ধার করে বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

পুলিশের ধারণা- মরদেহটি অন্য কোথাও থেকে নদীতে ভেসে এসেছে। হত্যার পর নিহত ওই ব্যক্তির মরদেহটি নদীতে ভাসিয়ে দিয়ে থাকতে পারে।

বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ বলেন, শুক্রবার সকালে ওই মরদেহটি নদীতে ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার এবং ময়নাতদন্তের ব্যবস্থা করে। এখন পর্যন্ত নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

ইত্তেফাক/এসএস