পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, আমরা ২০২১ সালে মধ্যম এবং ২০৪১ সালে উচ্চ আয়ের দেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছি এবং সেই লক্ষ্যে কাজ করছি। আমাদের লক্ষ্য, গ্রামকে শহরে পরিণত করা। সে জন্য শতভাগ বিদ্যুতায়নসহ গ্রাম ভিত্তিক নানা উন্নয়নমূলক প্রকল্প হাতে নিয়েছি।
শুক্রবার সকালে রামচন্দ্রপুর আওতাধীন চারঘাট-২ (আড়ানী) ৩৩/১১ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর অতিরিক্ত মহা-ব্যবস্থাপক মমিনুল ইসলাম, চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফকরুল ইসলাম, চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক, বাঘা উপজেলার আড়ানী পৌর মেয়র মুক্তার আলী ও নিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান মনি।
সভায় দুটি উপজেলার আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় সুধীজন এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/অনি