সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হওয়া নাতিকে বাঁচাতে গিয়ে দাদু পরবেশ সরদার (৬০) নিহত হয়েছেন। শুক্রবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার থানাঘাটা গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত পরবেশ সরদার থানাঘাটা গ্রামের মৃত আলিমউদ্দিন সরদারের ছেলে। আহত পিয়াস সুন্দরবন টেস্কটাইল মিলস মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। তার বাবার নাম মাহফুজ সরদার।
জানা গেছে, শুক্রবার সকালে পিয়াস একটি লোহার চ্যানেল নিয়ে তাদের বাড়ির পাশের পরিত্যক্ত ঘরে ঢোকার সময় বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। চিৎকার শুনে দাদু রক্ষায় এগিয়ে এলে তিনি ওই তারে জড়িয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান।পরে আহত পিয়াসকে বাড়ির লোকজন দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থা অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।
আরও পড়ুন: মাদক নিয়ে বিরোধ, পা কেটে ফেললো সন্ত্রাসীরা
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহাববুর রহমান জানিয়েছেন, পিয়াসের অবস্থা আশঙ্কাজনক।
ইত্তেফাক/অনি