কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় বাসচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উত্তর রামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কাজল (২৪), স্বজল (২৪) ও শাহিন (২৪)। তাদের বাড়ি উপজেলার বিজয়পুর ইউনিয়নে।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন-উর-রশিদ ইত্তেফাককে জানান, রবিবার দুপুর ১২টার দিকে উত্তর রামপুর গ্রামে শ্যামলী পরিবহনের বাস তিন মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
তিনি আরো জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনা বাসচালকের বিরুদ্ধে যথাযত ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/ইউবি