শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

শিশু শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষককে গ্রেফতার করছে পুলিশ। অভিযুক্ত শিক্ষক আলা উদ্দিন ওরফে আলালকে জামালপুরে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। 

এলাকাবাসী ও মামলা এজাহার সুত্রে জানা যায়, শরীফপুর ইউনিয়নের ঢেঙ্গারগড় মোজাদ্দেদীয়া উলুম হাফিজিয়া নুরানি  মাদ্রাসার  শিক্ষক হলেন আলা উদ্দিন ওরফে আলাল। গত শুক্রবার সকালে তিনি তার মাদরাসার শিক্ষার্থীকে নাস্তা নিয়ে আসতে বলেন। শিক্ষার্থী কক্ষে নাস্তা নিয়ে গেলে তিনি তাকে জোরর্পূবক বলাৎকার করেন। 

আরো পড়ুন: ‘চাঁদাবাজিসহ কোনো অপরাধমূলক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না ছাত্রলীগ’

ঘটনার পরদিন শনিবার শিক্ষার্থী বিষয়টি তার বাবা আকিবুর রহমান সোহেলকে অবহিত করলে তিনি রাতে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে।

এ বিষয়ে ওই শিক্ষক জামালপুর সদর থানার ওসিকে (তদন্ত) জানান, তিনি শিশুটিকে দিয়ে শরীর ম্যাসেজ করিয়েছেন। 

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালেমুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/জেডএইচ