কুড়িগ্রামের উলিপুরে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৩ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে, রবিবার সন্ধায় উলিপুর-চিলমারী সড়কের মোহাম্মদের মোড় নামক স্থানে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চিলমারী থেকে আসা গরু ভর্তি একটি নছিমন বিপরীত দিক থেকে আসা অপর একটি জেএসকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত রুপালী বেগম (২৫), কপিল উদ্দিন (৭০), সাইদুল ইসলাম (৩৫), লিটন মিয়াকে (৩৫) উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক রুপালী বেগম ও কপিল উদ্দিনের অবস্থার অবনতি হলে কুড়িগ্রাম হাসপাতালে প্রেরণ করলে পথিমধ্যে রুপালী বেগমের মৃত্যু হয়। রুপালী বেগম উপজেলার পৌরসভার জোনাইডাঙ্গা গ্রামের বাবু মিয়ার স্ত্রী বলে জানা গেছে। উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ইত্তেফাক/আরকেজি