পিরোজপুরের ইন্দুরকানীতে চলন্ত যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঘরের ভেতর ঢুকে কমপক্ষে ৯ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে ইন্দুরকানী-সন্যাসী সড়কের চন্ডিপুর চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান এ খবর নিশ্চিত করেন।
আহতদের উদ্ধার করে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পিরোজপুর জেলার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আরো পড়ুন: ছেলের বউয়ের ধাক্কায় প্রাণ গেলো শ্বশুরের
স্থানীয়রা জানান, সোমবার দুপুরের দিকে ইন্দুরকানীর কলারণ খেয়াঘাট থেকে যশোর ব- ০২-০০২২ নাম্বারের গোলাপ নামের আন্তঃজেলা রুটে চলাচলকারী পিরোজপুরগামী একটি যাত্রীবাহী বাস ছেড়ে আসে। চন্ডিপুরের চৌমুহনী এলাকায় পৌঁছে বাসটির চলন্ত অবস্থায় হঠাৎ চাকা পাংচার হয়ে যায়। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশে একটি বসতঘরের ঢুকে যায়। এতে ঘরটি দুমড়ে মুচড়ে যায়। ঘরে কেউ বসবাস না করায় ওই বাড়ির কেউ আহত হননি। তবে এ দুর্ঘটনায় গাড়িতে থাকা একজন গুরুতরসহ মোট আটজন আহত হয়েছেন।
ইত্তেফাক/বিএএফ