মাদক মামলায় রিপন হাওলাদার (২১) নামের এক মাদক ব্যবসায়ীকে পাঁচ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে পিরোজপুর জেলা ও দায়রা জাজ আদালতের বিচারক মো. আব্দুল মান্নান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত রিপন হাওলাদার ভাণ্ডারিয়া উপজেলা ধাওয়া গ্রামের মৃত জব্বার হাওলাদারের ছেলে।
আরো পড়ুন: প্রাণিসম্পদ অফিসের মধ্যে কর্মচারীর আত্মহত্যা
আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২৫ সেপ্টেম্বর বিকেলে বরিশাল র্যাব-৮ এর একটি দল ভাণ্ডারিয়া উপজেলার সদরের লক্ষ্মীপুর বটতলায় অভিযান চালিয়ে রিপন হাওলাদারকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ১৫৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় র্যাব-৮বাদী হয়ে ভাণ্ডারিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। এ মামলায় সোমবার পিরোজপুর জেলা ও দায়রা জাজ মো. আব্দুল মান্নান তাকে ৫ বছরের কারাদণ্ড দেন।
ইত্তেফাক/বিএএফ