ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ট্রাক উল্টে অন্তত ২০ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ট্রাকটি রাজধানী ম্যানিলার একটি বিচ থেকে ফিরছিল। টিবোলি শহরের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গিরিখাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে টিবোলি শহরের পুলিশের তদন্ত কর্মকর্তা জর্জ তাবোয়ান বলেন, তাদের কাছে তথ্য আছে যে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। তবে এ ব্যাপারে পুলিশ আরও তদন্ত চালাবে।
পুলিশ প্রাথমিকভাবে এ দুর্ঘটনায় ১৫ জনের নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে। কিন্তু টিবোলির একটি হাসপাতালের ডাক্তাররা বলছেন, ১৯ জন আহতকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে পাঁচজন মারা গেছে।
আরও পড়ুন: ২৫ বছর পর ‘শিকলমুক্ত’ সেই রতন মিয়া
তাবোয়ান বলেন, নিহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে, যাদের বয়স এক থেকে ছয় বছর। এছাড়া আহতদের মধ্যে ড্রাইভার রয়েছেন।
উল্লেখ্য, ফিলিপাইনে প্রায়ই মারাত্মক দুর্ঘটনা ঘটে থাকে। এটি এ ধরণের সর্বশেষ দুর্ঘটনা। গত জুনেই বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে পাহাড়ি ঢাল থেকে পড়ে যায় একটি ট্রাক। এতে কনেসহ মোট ১৩ জন বরযাত্রী নিহত হয়।
বাসস, সিএনএন
ইত্তেফাক/মিশু