ব্রিটেনের পার্লামেন্ট স্থগিত রাখার বিতর্কিত সিদ্ধান্তের বিষয়ে সুপ্রিম কোর্টে গতকাল শুনানি শুরু হয়েছে। আগামী শুক্রবার আদালত রায় ঘোষণা করতে পারে। সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের বিরুদ্ধে রায় দিলে দ্রুত পার্লামেন্টের অধিবেশন ডাকতে হবে। খবর বিবিসির।
পার্লামেন্ট অধিবেশন স্থগিতকে গত সপ্তাহে বেআইনি বলে রায় দেয় স্কটল্যান্ডের সর্বোচ্চ আদালত। এর আগে লন্ডনের হাইকোর্ট প্রধানমন্ত্রী বরিস জনসনের পার্লামেন্ট স্থগিতকে বৈধ বলে রায় দেয়। গতকাল এই দুই রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি শুরু হয়েছে।
আদালতে শুনানিতে সরকারবিরোধীরা বলছেন, ব্রেক্সিট পরিকল্পনায় এমপিদের বাধা হিসেবে দেখেন বলেই প্রধানমন্ত্রী পার্লামেন্ট স্থগিত করেছেন। সরকারপক্ষ বলছে, পার্লামেন্ট স্থগিত করার ক্ষমতা প্রধানমন্ত্রীর আছে। সেটা রাজনৈতিক হলেও পারেন।
ইত্তেফাক/এসআর