খাশোগি খুন হওয়ার আগে খাশোগির শেষ কথা ছিল, 'আমি নিশ্বাস নিতে পারছি না'। এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা সিএনএন।
সিএনএন জানায়, খাশোগি হত্যাকাণ্ডের যে অডিও রেকর্ড পাওয়া গেছে সেটিতে এমন তথ্য পাওয়া গেছে।
খাশোগি হত্যাকাণ্ডে তুরস্ক যে অডিও হস্তান্তর করেছে সেটির প্রতিলিপি পড়েছে এমন একজনকে উদ্ধৃতি দিয়ে খবর প্রকাশ করেছে সিএনএন।
আরো পড়ুন: উত্তাল ফ্রান্স: আহত ২০০, গ্রেপ্তার ২ হাজার
সূত্রটি জানায়, সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ড ছিল পূর্ব পরিকল্পিত এবং হত্যাকাণ্ড সম্পৃক্ত অনেক ফোনালাপ করা হয়।
এসব ফোনালাপ সৌদি আরবের উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে হয় বলে জানিয়েছে সিএনএন।
উল্লেখ্য, গত ২ অক্টোবর তুরস্কের সৌদি দূতাবাসে খুন হন সাংবাদিক জামাল খাশোগি। এরপর খাশোগি হত্যাকাণ্ডে সৌদি যুবরাজের জড়িত থাকার ব্যাপারে অভিযোগ তুলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও গোয়েন্দা। কিন্তু বরাবরই যুবরাজ জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে সৌদি আরব।
এছাড়া জামাল খাশোগি হত্যাকাণ্ডের তদন্তে তুরস্কের গোয়েন্দা সংস্থা অডিও রেকর্ড প্রকাশ করে। জানানো হয়, জামাল খাশোগির হাতে যে ঘড়ি ছিল সেটিতে সব কিছু রেকর্ড হয়।
ইত্তেফাক/এসআর