অমর একুশে বইমেলায় এসেছে প্রতিশ্রুতিশীল কবি রশিদ হারুনের দুটি কাব্যগ্রন্থ ‘আমার মন খারাপের রাতে তুমি ঘুমিয়ো না’ ও ‘একটি আউলা ঝাউলা জীবনের প্রার্থনা’। এটি লেখকের ৩য় ও ৪র্থ প্রকাশিত বই। এরমধ্যে আমার মন খারাপের রাতে তুমি ঘুমিয়ো না বইটি গ্রন্থ কুটির প্রকাশনী ও একটি আউলা ঝাউলা জীবনের প্রার্থনা বইটি শোভা প্রকাশনী থেকে বের হয়েছে।
বইমেলার ১৬৪, ১৬৫ ও ১৬৬ নম্বর স্টলে কাব্যগ্রন্থ দুটি পাওয়া যাবে। দুটি বইয়ের প্রত্যেকটির দাম দুইশত টাকা রাখা হলেও মেলায় পাওয়া যাবে ১৫০ টাকায়। আমার মন খারাপের রাতে তুমি ঘুমিয়ো না বইটি ৬৯ টি কবিতা দিয়ে সাজানো হয়েছে। আর একটি আউলা ঝাউলা জীবনের প্রার্থনা বইটিতে রয়েছে ৪৭ টি কবিতা।
আরো পড়ুন: বইমেলায় সাইফুল ইসলাম জুয়েলের নতুন দুই উপন্যাস
তার কবিতায় প্রেম, দ্রোহ, অভিমান আর মানুষের বুকের হাহাকার ফুটে উঠেছে। পেশায় ব্যবসায়ী কবি রশিদ হারুন উচ্চ শিক্ষা গ্রহণ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের ছাত্র এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের প্রথম নির্বাচিত জিএস।
ইত্তেফাক/এএএম

