জ্যেষ্ঠ সাংবাদিক আবেদ খান (৭৫) সপরিবারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার রাতে (২০ জুন) আবেদ খান নিজেই সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
আক্রান্ত পরিবারের অন্যরা হলেন- আবেদ খানের স্ত্রী সানজিদা আক্তার, ছেলে আসাদ করিম খান প্রিয় ও ছেলের বউ ঊর্মি, আট বছরের নাতি ও এক গৃহকর্মী।
আবেদ খান জানান, করোনা ভাইরাসের লক্ষণ দেখা দেওয়ায় পরিবারের সবার নমুনা পরীক্ষা করতে দেওয়া হয়েছিল। শনিবার বিকেলে সবারই পজিটিভ এসেছে।
আরো পড়ুন: চিফ হুইপের নির্দেশনায় শিবচরে জোন ভিত্তিক লকডাউনে সক্রিয় নেতা-কর্মীরা
আবেদ খান বর্তমানে দৈনিক জাগরণ পত্রিকার সম্পাদক। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ-পিআইবির চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন তিনি।
আবেদ খান দৈনিক ইত্তেফাকে দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন। এছাড়া ভোরের কাগজ, সমকাল ও কালেরকণ্ঠের সম্পাদক ছিলেন তিনি।
ইত্তেফাক/এএএম

