মোহাম্মদপুরের বছিলা এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক এক যুবক নিহত হয়েছে। নিহত যুবকের নাম আসিফ ইকবাল সুমন। গতকাল দুপুরে বছিলা লাউতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মোহাম্মদপুর থানার এসআই মোরশেদ আলম জানান, ঘটনার পরপরই বাসটিকে জব্দ করা হলেও তার চালক ও হেলপার পালিয়ে যায়।
আরও পড়ুন: ঘুমাতে পারতেন না স্টোকস
নিহতের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে তার বাবার নাম শেখ আইয়ুব আলী। আমরা জানতে পেরেছি সে রাইড শেয়ারিং পাঠাওয়ের মোটরসাইকেল চালক ছিলেন।
ইত্তেফাক/আরআই

