রাজধানীর ভাটারায় ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ১৮:০৫

রাজধানীর ভাটারায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- আসাদুল ইসলাম (২৫) ও খাইরুল ইসলাম (২৬)। উভয়ের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর থানার চারু রূপনগর গ্রামে। তারা সম্পর্কে চাচাতো ভাই।

 আরো পড়ুন : ঘোড়াঘাট থানার ওসি প্রত্যাহার 

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, বসুন্ধরা আবাসিক এলাকার একটি নির্মাণাধীন ভবনের ১০ তলায় বাইরের আস্তরের কাজ করার সময় আসাদুল ও খাইরুল নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।

 

ইত্তেফাক/ইউবি