করোনায় মারা গেলেন বিএসএমএমইউর অধ্যাপক

আপডেট : ০২ অক্টোবর ২০২০, ০০:৫১

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মুহাম্মদ হোসেন মারা গেছেন।

বৃহস্পতিবার রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।

বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ)। 

তার মৃত্যুতে শোক প্রকাশ ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

ইত্তেফাক/জেডএইচ