পিকে হালদারের দুই সহযোগী গ্রেফতার

আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ১৭:৩৩

বহুল আলোচিত ১০ হাজার কোটি টাকা পাচার করে কানাডায় আত্মগোপনকারী পিকে হাওলাদারের দুই সহযোগীকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

রবিবার বিকালে তাদের সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- পিপলস লিজিংয়ের চেয়ারম্যান উজ্জ্বল কুমার নন্দী ও ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক এমডি রাশেদুল ইসলাম।

আরও পড়ুন: পিকে হালদারের মাসহ ২৫ নাগরিকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুদক সূত্র জানায়, এই দুইজনকে রবিবার দুপুরে দুদকের উপপরিচালক সালাহ উদ্দিনের কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষ হলে বিকালে তারা দুদক কার্যালয় থেকে বেরিয়ে যান। পরে সেগুনবাগিচা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

ইত্তেফাক/ইউবি