জঙ্গি আস্তানা সন্দেহে বসিলায় বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ০৭:৪৫

রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র‍্যাব-২। ওই বাড়িটি ঘিরে অভিযান চালাচ্ছে তারা।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে র‍্যাব সদরদফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভোর থেকে বসিলার জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র‍্যাব-২। র‍্যাবের কাছে গোপন সংবাদ রয়েছে জঙ্গি আস্তানার বিষয়ে। র‍্যাবের অভিযান চলমান রয়েছে, অভিযান শেষে বিস্তারিত বলা যাবে।

ইত্তেফাক/এমএএম