গুলিস্তানে চলন্ত বাইক থেকে নারীর কানের দুল ছিনতাই

আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১৫:১৬

রাজধানীর গুলিস্তানে চলন্ত বাইক থেকে চালকের স্ত্রীর কানের দুল ছিনিয়ে নিয়েছে এক ছিনতাইকারী। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুর ২টার দিকে গুলিস্তান মাজার রোডে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর সাদ্দাম হোসাইন দৈনিক ইত্তেফাক অনলাইনকে বলেন, ‘দুপুর দুইটার দিকে বাইকযোগে আমার স্ত্রীকে পরীক্ষার হল কবি নজরুলে নিয়ে যাচ্ছিলাম। এ সময় গুলিস্তান মাজার রোডে ছিনতাইকারী স্ত্রীর কানের দুল টান দিয়ে নিয়ে গেছে। কান থেকে এখনও রক্ত ঝরছে।’

এ প্রসঙ্গে, গুলিস্তান পুলিশ বক্সের ইনচার্জ এসআই ওবায়দুর আহাদ বলেন, ‘ছিনতাইকারীকে শনাক্ত ও ধরার চেষ্টা চলছে।’

ইত্তেফাক/কেএইচ