রাজধানীর মিরপুরে কাস্টমস কর্মকর্তা পরিচয়ে সংঘবদ্ধ প্রতারকচক্রের ৬ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আরও পড়ুন: খুলনায় পাটকল শ্রমিকদের সড়ক-রেলপথ অবরোধ
বুধবার বিষয়টি নিশ্চিত করে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারি পরিচালক এএসপি মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, কোটি টাকা হাতিয়ে নেওয়া একটি প্রতারক চক্রের ৬ সদস্যকে আটক করা হয়েছে। এ বিষয়ে বেলা ১১ টায় রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
ইত্তেফাক/এমআরএম

