সর্বোচ্চ জেনেটিক গুণসম্পন্ন চীন থেকে আমদানিকৃত প্রায় ৩৯ হাজার কার্প জাতীয় মাছের পোনা দেশের ৯ সরকারি হ্যাচারিতে হস্তান্তর করা হয়েছে। পোনা মাছের মধ্যে রয়েছে সিলভার কার্প, বিগহেড কার্প ও গ্রাস কার্প।
বুধবার মৎস্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে হ্যাচারির কর্মকর্তাদের কাছে এসব পোনা হস্তান্তর করেন মৎস্য প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু।
আরো পড়ুন : ‘জয় শ্রীরাম’ না বলায় মাদ্রাসাছাত্রকে মারধর
মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে জানানো হয়, দেশ স্বাধীনের পর আশির দশকে প্রাকৃতিক মাছ দিয়ে দেশের ক্রমবর্ধমান চাহিদাপূরণ অসম্ভব হয়ে দাঁড়ালে সরকার মৎস্য মন্ত্রণালয়ের মাধ্যমে দেশীয় কার্প জাতীয় মাছের পাশাপাশি চাইনিজ কার্প চাষীদের মাঝে সম্প্রসারিত ও জনপ্রিয় করে তোলে। কিন্তু সঠিক ব্রিডিং প্রটোকল অনুসরণ না করায় এক সময় কার্পের আন্তঃপ্রজনন-সমস্যার সৃষ্টি হয় এবং এ মাছের বৃদ্ধি ও উৎপাদন দিন দিন করতে থাকে। ফলে গত ১৩ জুন সরকার সঠিক গুণমানসম্পন্ন এই তিন প্রজাতির সাড়ে তিন সেন্টিমিটার সাইজের ৩৮ হাজার ৪৬১টি ক্রমবর্ধনশীল কার্প মাছ আমদানি করে যার মধ্যে সিলভার কার্প ১২ হাজার ৮২০টি, বিগহেড কার্প ১২ হাজার ৮২০টি এবং গ্রাস কার্প ১২ হাজার ৮২১টি। বিজ্ঞপ্তি।
ইত্তেফাক/ইউবি

