রাজধানীর হাজারীবাগে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

আপডেট : ২৯ জুলাই ২০১৯, ১১:৫৮

রাজধানীর হাজারীবাগে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সমুন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার ভোরে হাজারীবাগের শিকদার মেডিকেলের পাশে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।

র‌্যাবের দাবি, নিহত সুমন অস্ত্র ব্যবসায়ী। এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন।

আরও পড়ুন: টেকনাফে বন্দুকযুদ্ধে ২ মাদক ব্যবসায়ী নিহত

বিষয়টি নিশ্চিত করে হাজারীবাগ থানার উপ পরিদর্শক (এসআই) কাউছার আহমেদ জানান, সকালে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয় সুমন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। তার বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।

ইত্তেফাক/এমআরএম