ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মেহেদী হাসান কামাল নামে তিতুমীর কলেজের ইংরেজি বিভাগের এক মেধাবী ছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর মিরপুরের একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার গ্রামের বাড়ি চাঁদপুরে। তিনি রাজধানীর মুগদায় থাকতেন।
ওই হাসপাতালের আইসিইউতে দায়িত্বরত কর্মতর্রা জানান, মেহেদী হাসান কামাল ডেঙ্গু নিয়ে ১৯ আগস্ট হাসপাতালে ভর্তি হন। তার রক্তের প্লাটিলেট কমে অনেক নিচে চলে এসেছিল। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধা ৭টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়।
আরো পড়ুন : অনার্সে ফার্স্ট ক্লাস পেলেন চোখ হারানো সেই সিদ্দিক
মেহেদির পরিবার জানায়, প্রচণ্ড জ্বর নিয়ে মেহেদী হাসপাতালে ভর্তি হয়। এ সময় অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।
মেহেদীর ফেসবুকের সবর্শেষ স্ট্যাটাস হলো- ‘প্রচন্ড জর, মাথা আর শরীর ব্যথা। দোয়া করবেন।’ এর পর থেকে সে আইসিইউতে থাকা অবস্থায় মারা যান।
ইত্তেফাক/ইউবি

