রাজধানীর রামপুরার বনশ্রীতে সোমবার সন্ধ্যা ৭টার দিকে নির্মাণাধীন ভবন থেকে পরে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত নির্মাণশ্রমিকের নাম রাসেল। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায়। তিনি ওই নির্মাণাধীন ভবনেই বাস করতেন।
রাসেলের সহকর্মী ইস্রাফিল হোসেন জানান, তারা বনশ্রী ফরায়েজী হাসপাতালের পাশে একটি নয়তলা ভবনের তিন তলায় কাজ করছিলেন। সোমবার সন্ধ্যার দিকে রাসেল অসাবধানতাবশত তিন তলা থেকে নিচে পরে যান। এতে তিনি গুরুতর আহত হন। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ইত্তেফাক/আরকেজি

