ঢাবি শিক্ষার্থী ধর্ষণ মামলায় অভিযোগ গঠন শুনানির দিন ধার্য

আপডেট : ১৬ আগস্ট ২০২০, ১৪:১৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ধর্ষণের মামলায় আসামি মজনুর বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৬ আগস্ট দিন ধার্য করেছেন আদালত। 

রবিবার ঢাকার নারী ও শিশু ট্রাইব্যুনাল-৭-এর বিচারক কামরুন্নাহার মামলার অভিযোগপত্র গ্রহণ করেন।

৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের বাসে করে ওই শিক্ষার্থী বান্ধবীর বাসায় যাচ্ছিলেন। কুর্মিটোলায় বাস থেকে নামার পর তাকে ধরে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করা হয়। 

রিমান্ড শেষে ১৬ জানুয়ারি আদালতে ধর্ষণের কথা স্বীকার করে জবানবন্দি দেন মজনু। বর্তমানে মজনু কারাগারে রয়েছে।

ইত্তেফাক/জেডএইচ