বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু ও রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মনোনয়ন গ্রহণের হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছে নির্বাচন কমিশন। এতে হাইকোর্টের আদেশ স্থগিত চাওয়া হয়েছে। আজ মঙ্গলবার চেম্বার আদালতে এ আবেদনের উপর শুনানি হবে।
হাইকোর্ট এই দুই নেতাকে নির্বাচনে অংশগ্রহনের সুযোগ দিতে ইসিকে নির্দেশ দিয়েছিল। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের ডিভিশন বেঞ্চ সোমবার এ আদেশ দেন।
আরো পড়ুন : টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
নাটোর- ২ আসনে বিএনপির প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও সিরাজগঞ্জ- ২ আসনের বিএনপির প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। পরে তারা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে আপিল রিট করেন।
ইত্তেফাক/ইউবি
