শরণখোলায় করোনা আক্রান্ত সন্দেহে একজন আইসোলেশনে

আপডেট : ১৫ মার্চ ২০২০, ১৬:৪৫

বাগেরহাটের শরণখোলায় করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ষাটোর্ধ এক ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন সেন্টারে রাখা হয়েছে। তিনি গত ১১ দিন আগে ভারত থেকে বাড়ি ফেরেন। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদা ইয়াসমিন জানান, ওই ব্যক্তি জ্বর, সর্দি-কাশি ও গলা ব্যথা নিয়ে হাসপাতালে আসেন। তাকে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরে মহাখালীর রোগতত্ত্ব নিয়ন্ত্রণ কেন্দ্রে যোগাযোগ আইসোলেশন সেন্টারে রাখার পরামর্শ দেওয়া হয়। আইসোলেশনে তাকে আইইডিসিআরের নির্দেশনা অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে। 

আরও পড়ুন: ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আরও দুজনের মৃত্যু

ওই ব্যক্তি সম্পর্কে অবগত আছেন জানিয়ে শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন বলেন, উপজেলায় করোনা প্রতিরোধে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন এবং করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। 

ইত্তেফাক/এসি