নাগেশ্বরীতে করোনা উপসর্গে একজনের মৃত্যু

আপডেট : ১২ এপ্রিল ২০২০, ১৮:১৪

নাগেশ্বরীতে করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তি মারা গেছেন। এ ঘটনায় মৃত ব্যক্তির পরিবারের তিনজনের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন। ঘটনাটি উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ভবানীপুর গ্রামের। 

ইউপি চেয়ারম্যান খন্দকার আমিনুল ইসলাম বাচ্চু জানান, ওই ব্যত্তি গত ১১ দিন আগে গাজীপুর থেকে আসেন। আসার পর করোনার কোনো লক্ষণ দেখা যায়নি। কিন্তু গত প্রায় এক সপ্তাহ ধরে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগে গত শনিবার (১১ এপ্রিল) সকাল ১১ টায় তিনি মারা যান। করোনার উপসর্গ থাকায় প্রতিবেশীরা তার বাড়িতে যাননি।  বিকেলে পরিবারের লোকজন দাফন সম্পন্ন করেছেন। তবে পরিবার জানিয়েছে, মৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে অ্যাজমা ও জন্ডিসে ভগছিলেন।

আরও পড়ুন: স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগ নেতার চাল চুরি আটকে দিলো জনতা

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু বক্কর সিদ্দিক জানান, মৃত ব্যক্তির স্ত্রী, ছেলে ও ছেলে বউয়ের নমুনা সংগ্রহ করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

‡উপজেলা নির্বাহী কর্মকর্তা নূূর আহমেদ মাছুম জানান, বাড়িটি লকডাউন করে তাদের এক মাসের খাবার পৌঁছে দেওয়া হয়েছে।

ইত্তেফাক/এসি