জামালপুরের মাদারগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিস্ট আক্রান্ত হওয়ার ৬ দিন পর এবার করোনায় আক্রান্ত হলেন ওই স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক উপ-সহকারী মেডিক্যাল অফিসার এবং ওই স্বাস্থ্যকেন্দ্রের গাড়িচালক। আজ সোমবার (১৩ এপ্রিল) বিকালে জেলা সিভিল সার্জন এই তথ্য জানিয়েছেন।
উপ-সহকারী মেডিক্যাল অফিসারের বাড়ি জেলার সরিষাবাড়ি উপজেলার একটি গ্রামে এবং গাড়িচালকের বাড়ি শেরপুরের শ্রীবর্দ্দি উপজেলার একটি গ্রামে। গাড়িচালক হাসপাতালের একটি পরিত্যক্ত কোয়াটারে বাস করেন। তারা দুজনই গত বৃহস্পতিবার থেকে হোম কোয়ারেন্টাইনে আছেন। এই নিয়ে মাদারগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়লো ৩ জনে।
আরো পড়ুন: বঙ্গবন্ধুর খুনি মাজেদ 'মাস্টারমশাই' সেজে ১৮ বছর কলকাতায়!
জানা গেছে, গত বুধবার ওই স্বাস্থ্য কেন্দ্রের এক ফার্মাসিস্ট করোনায় আক্রান্ত হলে তার সংস্পর্শে আসা ওই প্রতিষ্ঠানের ৪০ জন কর্মকর্তা-কর্মচারীকে কোয়ারেন্টাইনে রাখা হয়। এরপর গত শুক্রবার তাদের নমুনা সংগ্রহ করে পাঠানো হলে গতকাল রবিবার ৩০ জনের রেজাল্ট আসে। আজ সোমবার বিকালে ১০ জনের রেজাল্ট এলে এতে উপ-সহকারী মেডিক্যাল অফিসার ও গাড়িচালকের শরীরে করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়।
ইত্তেফাক/এএএম
