৮ হাজার পরিবারের পাশে এস আলম ইঞ্জিনিয়ারিং লিমিটেড 

আপডেট : ২১ এপ্রিল ২০২০, ০৭:৪৪

করোনা ভাইরাসের প্রভাবে সরকারি ছুটিতে স্থবির দেশ। ফলে কর্মহীন হয়ে পড়েছে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষজন। এ পরিস্থিতিতে দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে এস আলম ইঞ্জিনিয়ারিং লিমিটেড ও সোহেল ট্রেডার্স। 

টঙ্গী ও ঝিনাইদহে দুই দফায় খাদ্য সামগ্রী বিতরণ করেছে এস আলম ইঞ্জিনিয়ারিং লিমিটেড ও সোহেল ট্রেডার্সের সত্ত্বাধিকারী সোহেল আহমেদ ও তার ভাই কবির হোসেন শিমুল।

৮০০০ পরিবারের মাঝে করা হয়েছে খাদ্যসামগ্রী বিতরণ।খাদ্য সামগ্রীর মধ্যে দেওয়া হচ্ছে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি আলু, ১ কেজি পেয়াজ,হাফ কেজি লবণ, সাবান।এছাড়াও ভাড়াটিয়াদের বাড়ি ভাড়া মওকুফ করেছেন। প্রতিদিনই করা হচ্ছে টঙ্গী এলাকায় জীবাণুনাশক স্প্রে। 

আরও পড়ুন: করোনা ভাইরাস সংকট: ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে জরুরি বৈঠক কাল

এস আলম ইঞ্জিনিয়ারিং লিমিটেড ও সোহেল ট্রেডার্সের সত্ত্বাধিকারী সোহেল আহমেদ বলেন, আমার পিতা মরহুম শিল্পপতি শামসুল আলম উনি সবসময়ই মানুষের পাশে ছিলেন। আমি মনে করেছি তার সন্তান হিসেবে এটা দায়িত্ব। অতীতেও আমাদের পরিবার মানুষের পাশে ছিলো। যতদিন এই সংকট চলবে আমরা মানুষের পাশে সর্বাত্মক সহযোগিতা অব্যহত রাখবো ইনশাল্লাহ ।

ইত্তেফাক/আরআই